অবসরে নূর-উর-রহমান, যোগ দিলেন আফজাল হোসেন

৭ অক্টোবর, ২০২০ ১৪:৩২  
দশ মাস দায়িত্ব পালনের পর অবসর নিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান। তার স্থলে অভিষিক্ত হলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অতিরিক্ত সচিব আফজাল হোসেন। বুধবার বিটিসিএল সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছায় তাকে বিদায় জানান সতীর্থরা। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও ভাব-গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসিনুল আলম প্রমুখ। প্রসঙ্গত, বিদায়ী সচিব নুরুর রহমান ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হিংগারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আতাউর রহমান (মরহুম) বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন এবং একজন সমাজ সেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তার মা সায়েরা খাতুন একজন গৃহিনী। তিনি ৮ ভাইবোনের মধ্যে সপ্তম। তার বড়ভাই আ. ম. আনোয়ার উদ্দীন, একজন বীর মুক্তিযোদ্ধা এবং ঝিনাইদহ বার কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি যশোর জেলা স্কুল হতে এস.এস.সি, খুলনা বিএল কলেজ হতে এইচ. এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত-এ বিএসসি (সম্মান) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।